সর্বশেষ

6/recent/ticker-posts

নারাজী দরখাস্ত(Naraji Petition) বিয়ষক প্রশোত্তর

 

NarajiPetition, NarajiApplication, NarajiDarakhast, নারাজীদরখাস্ত, নারাজিপিটিশন, CriminalProcedure, CodeOfCriminalProcedure, CrPC, CrPC1898, BangladeshCriminalLaw, BangladeshLaw, CriminalLaw, CriminalJustice, CriminalCase, CriminalProceeding, CriminalCourt, MagistrateCourt, Magistrate, JudicialMagistrate, PoliceReport, PoliceInvestigation, InvestigationReport, FinalReport, PoliceFinalReport, ChargeSheet, PoliceChargeSheet, ComplaintPetition, ComplaintCase, Complainant, Informant, Accused, Prosecution, Cognizance, TakingCognizance, Section173, Section190, Section200, Section202, Section203, Section204, Section436, FurtherInvestigation, ReInvestigation, InvestigationLaw, CriminalInvestigation, JudicialInquiry, PoliceInquiry, JudicialMind, JudicialDiscretion, JudicialPower, MagistratesPower, MagistratesJurisdiction, CriminalJurisdiction, CriminalProcedureLaw, CriminalTrial, CriminalProceedings, CriminalCourtProcedure, CriminalCaseLaw, CriminalLawNotes, LawStudents, LawStudentNotes, LegalStudies, LegalEducation, LawExam, BarCouncil, BarExam, JudicialService, BCSJudicial, JudicialExam, LLB, LLM, LegalResearch, LegalWriting, LegalDrafting, LegalPractice, Litigation, CriminalLitigation, CriminalAdvocacy, Advocate, Lawyer, LegalProfession, LegalKnowledge, LegalPrinciples, LegalRemedy, LegalProcedure, ProceduralLaw, ProceduralJustice, AccessToJustice, RuleOfLaw, Justice, FairTrial, DueProcess, NaturalJustice, FundamentalRights, CriminalJusticeSystem, JusticeSystem, CourtProcedure, CourtPractice, MagistrateProcedure, ComplaintProcedure, PoliceProcedure, InvestigationProcedure, FinalReportChallenge, ProtestPetition, ProtestAgainstFinalReport, ObjectionPetition, FinalReportObjection, FinalReportAcceptance, FinalReportRejection, Discharge, DischargeOfAccused, ProcessIssue, Summons, Warrant, Section203Dismissal, Section204Process, Section202Inquiry, Section200Complaint, Section173Report, PoliceFinalReportChallenge, FurtherInquiry, FurtherInvestigationOrder, MagistrateOrder, JudicialOrder, CourtOrder, CriminalCourtOrder, LegalRemedyBangladesh, CriminalRemedy, Revision, CriminalRevision, RevisionalJurisdiction, HighCourtDivision, SessionsJudge, AppellateCourt, BangladeshJudiciary, SupremeCourtBangladesh, HighCourt, SessionsCourt, DistrictCourt, Magistracy, CriminalCourts, CaseLaw, JudicialPrecedent, LegalPrecedent, BangladeshCaseLaw, DLR, DhakaLawReports, BLD, BangladeshLawReports, LawReports, ReportedCases, LandmarkCases, LeadingCases, ShahjahanAliMondal, BelayetHossain, SukhilKumar, AbuBakarCase, FurtherInvestigationVsReInvestigation, InvestigationVsReinvestigation, PoliceDiscretion, JudicialSupervision, PoliceAccountability, InvestigativeProcess, CriminalEvidence, EvidenceInCriminalCase, PrimaFacieCase, SufficientGround, GroundForProceeding, CriminalComplaint, ComplaintUnderSection200, ComplaintCaseProcedure, CognizanceOfOffence, OffenceCognizance, CriminalOffence, PenalLaw, PenalCode, PenalCode1860, EvidenceAct, EvidenceLaw, CriminalLawBangladesh, BangladeshLegalSystem, BangladeshCourts, BangladeshiLaw, LegalNotes, LawTutorial, LawLecture, LawClass, LawStudy, LawPreparation, ExamPreparation, JudicialPreparation, LawStudentsBangladesh, BangladeshLawStudents, LegalEducationBangladesh, CriminalProcedureNotes, CrPCNotes, NarajiPetitionNotes, NarajiPetitionLaw, NarajiPetitionBangladesh, NarajiCaseLaw, NarajiProcedure, NarajiApplicationProcedure, FinalReportAndNaraji, NarajiVsFinalReport, FinalReportVsChargeSheet, ChargeSheetVsFinalReport, PoliceReportAndCourt, PoliceReportLaw, MagistrateAndPoliceReport, CourtAndPoliceInvestigation, CriminalJusticeBangladesh, CriminalProcedureBangladesh, LawOfCriminalProcedure, LegalProcedureBangladesh, JusticeForComplainant, VictimJustice, VictimsRights, CriminalJusticeReform, LegalAwareness, LegalLiteracy, LawResearchBangladesh, LegalScholarship, JudicialInterpretation, StatutoryInterpretation, LegalAnalysis, CaseAnalysis, CriminalCaseAnalysis, CourtroomLaw, CourtroomPractice, CriminalPractice, AdvocatePreparation, LawExamPreparation, JudicialExamPreparation, LegalProfessionBangladesh, ProfessionalLegalWriting, ProfessionalLawNotes, CriminalLawResearch, ProceduralJusticeBangladesh, JusticeAndLaw, ApplicationOfCriminalLaw, CriminalProcedureExam, NarajiPetitionExam, NarajiPetitionQuestion, NarajiPetitionAnswer, NarajiPetitionStudy, NarajiPetitionGuide, NarajiPetitionConcept, NarajiPetitionDefinition, NarajiPetitionProcedure, NarajiPetitionCaseLaw, NarajiPetitionMagistrate, NarajiPetitionFinalReport, NarajiPetitionCrPC, NarajiPetitionBangladeshLaw, NarajiPetitionLegalNotes, NarajiPetitionForLawStudents


নারাজী দরখাস্ত(Naraji Petition)

(ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮)

প্রশ্ন : নারাজি কি? নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির কোন প্রতিকার আছে কি? থাকলে তা কোথায় এবং কোন কোন হেতুমূলে?

অথবা

নারাজি দরখাস্ত কি? কিভাবে একজন ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত নিষ্পত্তি করেন?

১. নারাজীর অর্থ

ফৌজদারী কার্যবিধিতে “নারাজী” শব্দের কোনো আইনি সংজ্ঞা দেওয়া হয়নি। তবে বিচারিক ব্যাখ্যা ও চর্চার আলোকে নারাজীকে দুইটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়— সাধারণ অর্থ এবং ব্যাপক অর্থ।

১.১ সাধারণ অর্থ

নারাজীর আক্ষরিক অর্থ হলো “আমি মানি না”। তদন্ত শেষে পুলিশ যখন চূড়ান্ত প্রতিবেদন (Final Report) দাখিল করে এবং ম্যাজিস্ট্রেট তা মেনে নেন, তখন এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ সংবাদদাতা (ফরিয়াদী পক্ষ) যে পিটিশন (আবেদন) দাখিল করে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করেন, তা-ই নারাজী পিটিশন নামে পরিচিত। নারাজী পিটিশনকে এক ধরনের নালিশী দরখাস্ত হিসেবে গণ্য করা হয়, এবং ম্যাজিস্ট্রেট নারাজী দরখাস্ত দায়েরকারীর জবানবন্দী গ্রহণ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারেন অথবা অনুসন্ধানের আদেশ দিতে পারেন।

১.২ ব্যাপক অর্থ

ফৌজদারী কার্যবিধির ধারা ১৭৩ অনুযায়ী প্রত্যেকটি তদন্ত অনাবশ্যক বিলম্ব ব্যতিরেকে সমাপ্ত করতে হয়। তদন্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি আমলে নেওয়ার জন্য ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে তদন্ত প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনই পুলিশী প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। ধারা ১৭৩-এ পুলিশ রিপোর্টের কোনো প্রকারভেদ করা হয়নি, তবে পুলিশ রেগুলেশনের ২৭২ ও ২৭৫ ধারায় দুই প্রকার পুলিশ রিপোর্টের উল্লেখ রয়েছে।


প্রকার

বিবরণ

চার্জ শীট (Charge Sheet)

 পুলিশ রেগুলেশন, ধারা ২৭২

অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয়, তা-ই চার্জ শীট। পুলিশ বি.পি. ফর্ম নং ৩৯-এ চার্জশীট জমা দেওয়া হয়। যে মামলায় ইতোমধ্যে চার্জশীট দাখিল করা হয়েছে, সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির অধিকতর তদন্ত বা পুনঃতদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করার কোনো বিধান ফৌজদারী কার্যবিধিতে নেই।

চূড়ান্ত প্রতিবেদন (Final Report)

পুলিশ রেগুলেশন, ধারা ২৭৫

তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি (discharge) দেওয়ার সুপারিশ করে যে রিপোর্ট দেন, তা-ই চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। পুলিশ রেগুলেশনের ২৭৫(গ) ধারা অনুযায়ী চূড়ান্ত রিপোর্টের সাথে পুলিশ হেফাজতে আটককৃত ব্যক্তিকে মুক্তি দিতে বা জামিন (বন্ড) থেকে অব্যাহতি দিতে একটি সুনির্দিষ্ট আবেদন জমা দিতে হয়।


পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা পুলিশ রেগুলেশনের ২৭৬ ধারায় এবং ফৌজদারী কার্যবিধির ২০২ ধারার ২(খ) উপ-ধারায় উল্লেখ করা হয়েছে।

১.৩ নারাজি দরখাস্তের উদ্দেশ্য

 নারাজি দরখাস্তের প্রধান উদ্দেশ্য হলো—

  •  তদন্তের ত্রুটি আদালতের নজরে আনা;
  • Final Report-এর বিরুদ্ধে আপত্তি জানানো;
  • বাদ পড়া অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি করা;
  • প্রয়োজনে further investigation করানো;
  • অথবা Naraji Petition-কে complaint হিসেবে গ্রহণ করে cognizance গ্রহণের সুযোগ সৃষ্টি করা।
এখানে মূল বিষয় হলো, Police Report আদালতের জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়। Magistrate আইনসম্মতভাবে Police Report ও সংশ্লিষ্ট materials বিচার করে নিজস্ব judicial mind প্রয়োগ করতে পারেন।

২. পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের করণীয়

পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট নিম্নোক্ত যেকোনো একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন:

  •      ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদন মেনে নিতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারেন।
  •      পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করে অভিযুক্ত আসামিদেরকে অব্যাহতি দিতে পারেন।
  •      ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ফৌজদারী কার্যবিধির ১৫৬(৩) ধারায় অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। পুলিশ ফৌজদারী কার্যবিধির ধারা ১৭৩ অনুসারে চূড়ান্ত প্রতিবেদন পেশ করলেও একই মোকদ্দমার জন্য নতুন তদন্তের আদেশ দিতে কোনো আইনগত বাধা নেই।
  •      অথবা, ফৌজদারী কার্যবিধির ১৯০(১)(খ) ধারায় অপরাধটি সরাসরি আমলে নিতে পারেন।
  •      ম্যাজিস্ট্রেট নিজে অভিযোগের বিষয়টি তদন্ত করতে পারেন।

নজির: সৈয়দ আজবারুল কবীর বনাম সাহেদ ইবসান কবীর, ৪ এমএলআর (এডি) ৩৪৩ — এই মামলায় বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদন মেনে নিলে সংক্ষুব্ধ সংবাদদাতা (ফরিয়াদী পক্ষ) নারাজী দরখাস্ত (Naraji Petition) দায়ের করতে পারেন, অথবা একই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন নালিশী দরখাস্তও দায়ের করতে পারেন। নারাজী পিটিশনও মূলত এক ধরনের নালিশী দরখাস্ত।

৩. নারাজী দরখাস্ত নিষ্পত্তি করতে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারেন

নারাজী দরখাস্ত পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কীভাবে তা নিষ্পত্তি করবেন, সে সংক্রান্ত কোনো একক সুনির্দিষ্ট বিধান ফৌজদারী কার্যবিধিতে নেই। তবে বিচারিক নজিরের আলোকে ম্যাজিস্ট্রেট নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন:

  • প্রথমত: যখন কোনো পুলিশ রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দায়ের করা হয়, সেই পুলিশ রিপোর্ট আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। নারাজি পিটিশনকে এক ধরনের নালিশী দরখাস্ত হিসেবে গণ্য করা হয়। নারাজী আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারেন অথবা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন।
  • দ্বিতীয়ত: ম্যাজিস্ট্রেট নারাজী দরখাস্ত দায়েরকারীর জবানবন্দী গ্রহণ করে অভিযুক্ত ব্যক্তি বরাবর পরোয়ানা ইস্যু করতে পারেন অথবা অনুসন্ধানের আদেশ দিতে পারেন। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে যেক্ষেত্রে নারাজি দরখাস্ত করা হয়, সেক্ষেত্রে ধারা ২০০ অনুযায়ী অভিযোগকারীকে পরীক্ষা করে ম্যাজিস্ট্রেট অভিযোগটি আমলে নিতে পারেন, অথবা ধারা ২০২-এর পদ্ধতি অনুসরণ করতে পারেন।
  • তৃতীয়ত: ধারা ২০২ অনুযায়ী, নারাজি দরখাস্ত আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন, তাহলে তিনি তাঁর অধীনস্থ অন্য ম্যাজিস্ট্রেট, কোনো পুলিশ অফিসার, অথবা তিনি যাকে উপযুক্ত মনে করেন এমন অন্য কোনো ব্যক্তিকে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারেন। এরূপ তদন্ত অনুসারে জমাকৃত রিপোর্টের ভিত্তিতে পুলিশ পুনরায় সম্পূরক তদন্ত প্রতিবেদন অথবা সম্পূরক চার্জশীট জমা দিতে পারে। এভাবেই ম্যাজিস্ট্রেট নারাজী পিটিশন নিষ্পত্তি করতে পারেন।
এছাড়া, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিলে অভিযোগকারী তার বিরুদ্ধে নারাজির আবেদন করতে পারেন এবং ম্যাজিস্ট্রেট সেই আবেদনকে নালিশের আবেদন হিসেবে বিবেচনা করে অভিযোগকারীকে ধারা ২০০-এর অধীন পরীক্ষা করে ধারা ১৯০(১)(ক)-এর অধীন অপরাধটি আমলে নিতে পারেন। নজির: ৩৬ ডিএলআর (এডি) ৫৮ এবং ১৯ ডিএলআর (এসসি) ৪২৬।

 ৪. ম্যাজিস্ট্রেট প্রদত্ত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিকার

ম্যাজিস্ট্রেট নারাজী দরখাস্ত মঞ্জুর করে অভিযোগ আমলে নিলে, তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করতে পারেন।

৫. নারাজী দরখাস্ত অগ্রাহ্য হলে প্রতিকার

নারাজী দরখাস্ত অগ্রাহ্য হলে দরখাস্তকারী নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারেন:

  •      নারাজী দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ৪৩৬ ধারায় দায়রা জজ আদালতে অথবা হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারেন।
  •      নারাজী দরখাস্তকারী নতুন করে নালিশী দরখাস্ত দায়ের করতে পারেন।

গুরুত্বপূর্ণ আপডেট

The Code of Criminal Procedure (Amendment) Act, 2026 (Act No. XI of 2026) এর মাধ্যমে section 173A সংযোজিত হয়েছে। এর মাধ্যমে investigation শেষ হওয়ার আগেই নির্দিষ্ট পরিস্থিতিতে Interim Investigation Report দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যাপ্ত evidence না থাকলে Magistrate/Tribunal-এর মাধ্যমে কোনো accused-কে discharge করার সুযোগ সৃষ্টি হয়েছে; তবে পরবর্তী তদন্তে পর্যাপ্ত substantive evidence পাওয়া গেলে তার নাম final police report-এ অন্তর্ভুক্ত করা যেতে পারে।

Post a Comment

0 Comments