সর্বশেষ

6/recent/ticker-posts

Forensic”Evidence-এর আসল শক্তি

Forensic”Evidence-এর আসল শক্তি



 "যদি হেরে যাই, দুইজন নিরপরাধ ছেলে বসবে ইলেকট্রিক চেয়ারে..." - এই ভয়ংকর বাস্তবতা নিয়েই একদিন ঘুম ভাঙে এক তরুণ উকিলের! 

মাত্র ৬ সপ্তাহ আগে বার পরীক্ষায় পাশ করা ভিনি গ্যাম্বিনির জীবনে কখনো কোর্টরুমে দাঁড়ানোর অভিজ্ঞতাই নেই।  অথচ ভাগ্যের নির্মম পরিহাসে তার কাঁধেই এসে পড়লো একটা মার্ডার কেস, যেখানে বাজি তার নিজের কাজিনসহ দুইজন তরুণের জীবন-মৃত্যু!

শুনতে অস্কারজয়ী থ্রিলার মনে হচ্ছে? এটাই **My Cousin Vinny (1992)** - আইন শিক্ষার্থীদের জন্য এক লুকানো রত্ন! 

ব্রুকলিনের রংচঙে উকিল ভিনি ছুটে যায় আলাবামার রক্ষণশীল এক ছোট্ট শহরে, যেখানে তার ভাষা, স্টাইল, এমনকি চলাফেরাও বিচারকের চোখে রীতিমতো অপরাধ! প্রতিটা দৃশ্যে দর্শকের বুক কাঁপে - এই বুঝি সব শেষ, এই বুঝি হেরে গেল নিরপরাধ ছেলে দুটো!

কিন্তু শেষ মুহূর্তে ঘটে সেই চমক- একজন Expert Witness-এর তীক্ষ্ণ সাক্ষ্যে পুরো কেস মুহূর্তেই উল্টে যায়! সাক্ষীর একটা ছোট্ট মিথ্যা, একটা সামান্য অসামঞ্জস্যতা - আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে Prosecution-এর পুরো দাবি! Cross-Examination কতটা তীক্ষ্ণ, সৃজনশীল আর প্রাণঘাতী অস্ত্র হতে পারে- তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই মুভি!

যারা Evidence Law বা Criminal Procedure নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই মুভিটা নিছক বিনোদন নয় -এ যেন জীবন্ত এক কেস স্টাডি, যেখানে প্রতিটা প্রশ্ন হতে পারে জীবন বাঁচানোর অস্ত্র! হাসতে হাসতেই শিখে নিন Forensic”Evidence-এর আসল শক্তি! 






Post a Comment

0 Comments